নোয়াখালীর বেগমগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—নওগাঁর হুমায়ুন কবির (৪৫) ও রিপন হোসেন (২৬), চন্দ্রগঞ্জ এলাকার জয়নাল আবেদীন (৫৫) ও আব্দুল মাজেদ (৩৫) এবং নোয়াখালীর মোর্শেদ আলম (৫০)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খালে পড়ে যায়।
ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।