মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহতদের মধ্যে শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), সোহেল (৩৫) ও লিটন (২৫) রয়েছেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ নিশ্চিত করেছেন যে গুলিবিদ্ধ অবস্থায় আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। তবে সদর থানার ওসি এম সাইফুল আলম দাবি করেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।