স্পেনের বার্সেলোনার সান্ত জেরভাসি এলাকার মুনতানের সড়কে একটি মোবাইল ফোনের দোকানে ভোররাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানে ঢুকতে চোরেরা একটি গাড়ি দিয়ে সরাসরি দোকানের সামনের অংশে ধাক্কা দেয়।
শুক্রবার ভোর ৫টার দিকে দোকানের অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। চুরির ঘটনায় দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রাস্তার একটি ডাকবাক্সও গাড়ির ধাক্কায় উপড়ে গিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে।
ঘটনার তদন্ত শুরু করেছে কাতালোনিয়ার পুলিশ মোসোস দ’এস্কোয়াদ্রা।
উল্লেখ্য, গত ২৭ মে বার্সেলোনার তুরো পার্ক এলাকার কাছে একটি বিলাসবহুল পোশাকের দোকানেও একই কৌশলে চুরির ঘটনা ঘটেছিল।