রাজধানীতে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শাহবাগে সংহতি সমাবেশ শেষে পল্টনে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ভেতরে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়াশেল ও জলকামান ব্যবহার করে আগুন নেভায়।
এর আগে গত ৩০ আগস্টও একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে সমাবেশ থেকে বিক্ষোভ শুরু হয় বলে জানা গেছে।