২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দল এক লাফে র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যায়।
১৫ জুলাইয়ের লাইভ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, স্পেনের রেটিং এখন ১৯৬৫ পয়েন্ট, যা আগের চেয়ে ৩০.৮ পয়েন্ট বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ১৯৪৮ পয়েন্ট নিয়ে এবং তৃতীয় স্থানে আর্জেন্টিনা ১৯৪৩ পয়েন্ট নিয়ে।
র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড (১৮৮৯), এরপর ব্রাজিল (১৮০৫), মরক্কো (১৮০৪), পর্তুগাল (১৭৮৮), বেলজিয়াম (১৭৭৮), নেদারল্যান্ডস (১৭৭৬) ও ইতালি (১৭৫৪)।
তবে এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তৈরি লাইভ র্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিং প্রকাশ করবে। স্পেনের ধারাবাহিক জয় ও বড় ম্যাচে সাফল্যই তাদের শীর্ষে ওঠার মূল কারণ।