আগামী নির্বাচনের পূর্বেই পুলিশের সহকারী উপপরিদর্শক অথবা এএসআই পদে ৪ হাজার নতুন সদস্যকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের প্রধান বাহারুল আলম। বুধবার সচিবালয়ে বৈঠকের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি।
এ সময় সচিবলায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন,লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি, ভবিষ্যতেও হয়ার সম্ভাবনা নেই। এছাড়া নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবার কেউ এতটুকু যদি এদিক-ওদিক কারো পক্ষে কোনো দলের পক্ষে এতটুকু যদি, এখন পর্যন্ত জানি সেই রকম কিছু নেই। যদি আমরা এ রকম বুঁঝি তাকে আমরা প্রত্যাহার করব। প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী নির্বাচনের আগেই পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ চলছে বলে জানান পুলিশের এই মহাপরিদর্শক। নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে ৪ হাজার নতুন সদস্যকে যুক্ত করা হবে।