সিলেটের লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাষ্টার মো. আবদুল করিম সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর শয্যাপার্শ্বে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। ১৩ জুন (শনিবার) বাদ আসর লালার গাঁও গ্রামের নিজ বাসভবনে গিয়ে তিনি অসুস্থ মাষ্টার আবদুল করিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উপস্থিত আলেম-উলামা ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মাষ্টার মো. আবদুল করিম সাহেবের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত মসজিদ, মাদরাসা, দারুল কিরাত এবং ধর্মীয়-সামাজিক খিদমাতসমূহের কবুলিয়াত প্রার্থনা করা হয়।
মাষ্টার মো. আবদুল করিম সাহেব দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে শিক্ষা বিস্তার, দ্বীনি খিদমত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই অসুস্থতায় উপস্থিত সকলে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার আলী, মহাসচিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ। মাওলানা নোমান আহমদ, সাবেক অধ্যক্ষ, সৎপুর কামিল মাদ্রাসা। মাওলানা মাহবুবুর রহমান তাজুল, অধ্যক্ষ, কালারুকা আলিম মাদ্রাসা। মাওলানা নজীর আহমেদ হেলাল, প্রিন্সিপাল, লতিফিয়া হিফজুল কোরআন পাঠানটুলা মাদ্রাসা।
লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অসুস্থ মাষ্টার আবদুল করিম সাহেবের পরিবারের সদস্যরা।