স্পেনে বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন ‘গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর নতুন আংশিক (সুপার ফাইভ) কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (৮ জুন) মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ‘আনারকলি’ রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
মাওলানা আসাদুজ্জামান রাজ্জাকের সভাপতিত্বে এবং হাফিজ আবু তাহের মিসবাহর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সানক্রিস্টবাল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ জামাল, আব্দুর রশিদ ও সাইফুল মুন্সি ইকবালসহ আরও অনেকে। সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সবার সর্বসম্মতিতে আংশিক কমিটি ঘোষণা করেন যৌথভাবে আসাদুজ্জামান রাজ্জাক ও কামরুজ্জামান সুন্দর।
নবগঠিত কমিটির পদাধিকারীগণ:
সভাপতি: আব্দুল কাইয়ুম মাসুক,সিনিয়র সহ-সভাপতি: আব্বাস উদ্দিন,সাধারণ সম্পাদক: কাউছার হোসেন টিপু,যুগ্ম সাধারণ সম্পাদক: ইউসুফ আলী,সাংগঠনিক সম্পাদক: সহিদ ওয়াছির
সংগঠনের দায়িত্বশীলরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আহমেদ আসাদুর রাহমান সাদ, বেলাল আহমেদ, খায়রুজ্জামান জামান, বজলুর রহমান, আব্দুল করিম, ওসমান আহমেদ, ময়নুল ইসলাম, আব্দুর রহমান, জমির আলী, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস ও রায়হান আহমেদ প্রমুখ।
জরুরি সভা হলেও অনুষ্ঠানস্থল ও এর আশপাশে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রবাসের মাটিতে যেন বসেছিল বাংলাদেশিদের এক মিলনমেলা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। পরে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।