ইউরোপ সেরা স্পেন এবার নামছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে। সেপ্টেম্বরের শুরুতে তারা খেলবে প্রথম দুটি ম্যাচ। এর জন্য শুক্রবার (২৯ আগস্ট) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে সর্বোচ্চ সাতজন জায়গা পেয়েছেন দলে। এদের মধ্যে ডিফেন্ডার পাউ কুবার্সি, মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফারমিন লোপেজ এবং ফরোয়ার্ড ফেরান তোরেস, দানি ওলমো ও লামিন ইয়ামাল আছেন।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী এবং ইউরো আসরের সেরা খেলোয়াড় রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি)। দীর্ঘদিন বাইরে থাকার পর ম্যানসিটি তারকাকে পেয়ে স্বস্তিতে স্প্যানিশ কোচ।
রিয়াল মাদ্রিদ থেকে ডাকা হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল ও তরুণ ডিন হুইজসেনকে।
উয়েফা নেশন্স লিগে খেলার কারণে ইউরোপের অন্য দলের তুলনায় কিছুটা দেরিতে বাছাই অভিযান শুরু করছে স্পেন। নেশন্স লিগের ফাইনালে তারা পর্তুগালের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল।
‘ই’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ তুরস্ক, বুলগেরিয়া ও জর্জিয়া। আগামী ৫ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে প্রথম ম্যাচ খেলবে তারা, এরপর ৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে তুরস্কের।
স্পেনের স্কোয়াড
গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), অ্যালেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), রবিন লে নরম্যান্ড (অ্যাতলেটিকো মাদ্রিদ), মার্ক কুকুরেয়া (চেলসি), পেদ্রো পোরো (টটেনহ্যাম), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাউ কুবার্সি (বার্সেলোনা), দানি ভিভিয়ান (অ্যাথলেটিক বিলবাও), ডিন হুইজসেন (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), মিকেল মেরিনো (আর্সেনাল), ফারমিন লোপেজ (বার্সেলোনা), মার্টিন জুবিমেন্দি (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), গাভি (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (কোমো), ফেরান তোরেস (বার্সেলোনা), হেসুস রদ্রিগেজ (কোমো), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল)।