প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও স্পেনে বসবাসরত বিক্রমপুর ও মুন্সীগঞ্জবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ জুন) রাজধানী মাদ্রিদের ‘পার্কে মানছানারেস’-এ বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতি ইন স্পেনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই আনন্দঘন ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি মাদ্রিদে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত প্রবাসীরা চমৎকার এই আয়োজনের জন্য বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিক্রমপুরবাসীর ঐতিহ্যবাহী আতিথেয়তা, আন্তরিকতা এবং আপ্যায়ন বরাবরের মতোই সবার মন জয় করে নেয়।এদিন মাদ্রিদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। বিকেল ৬টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল আড্ডা, গান-বাজনা এবং নানান পদের সুস্বাদু দেশীয় খাবারের সমাহার, যা প্রবাসীদের মাঝে ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকরা বেশ উপভোগ করেন।
সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু এবং সদস্য সচিব সুমন নূর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম।আমন্ত্রিত অতিথিদের বক্তব্য,অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,কাজী এনায়েতুল করিম তারেক (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন)
আল আমিন মিয়া (সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন) কামরুজ্জামান সুন্দর (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন)
দুলাল সাফা (সদস্য সচিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন নির্বাচন কমিশন) আব্দুল মোজাক্কির (সাবেক সভাপতি, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন)
আব্দুল কাইয়ুম মাসুক ও আবু জাফর রাসেল (সভাপতি পদপ্রার্থী) আবুল কাশেম (সভাপতি, বৃহত্তর নোয়াখালী সমিতি) ও সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল জাকির হোসেন (সভাপতি, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন) এইচ এম মাসুদুর রহমান (সাধারণ সম্পাদক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন) প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ আসাদুর রহমান সাদ, সাঈদ মিয়া, আব্দুল মোতালেব বাবুল, সাইফুল মুন্সি এবং ফখরুদ্দিন রাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য রাসেল দেওয়ান, জয়নাল আবেদীন রানা, ওয়াহিদুজ্জামান, আল আমিন শেখ, পিয়ার হোসেন সৌরভ, মনির হোসেন, মাকসুদ সর্দার এবং জহির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।