নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাস এবং এক মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় কালা মিয়া (৪০) নামের এক ব্যক্তি গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন এবং রুওশানা (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অভিযান শেষে মাদকসেবী কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক ব্যবসায়ী রুওশানাকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে সাজাপত্রের ভিত্তিতে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টিম সহায়তা করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।