ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। জানা গেছে, আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিয়ের আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে ডাকসুর বিভিন্ন নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিকভাবে তিনি একটি ব্যবসায়ী পরিবারের সদস্য। তার বাবা বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এদিকে বিয়ের বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একটি বিয়ের কার্ডের ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়ে।