চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল প্রায় পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা আধ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান— “মোটেল সৈকতের সামনে বারে আগুন লেগেছিল। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের দিন একই বারে লুটপাট চালিয়েছিল দুর্বৃত্তরা। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার করে বারটি আবার চালু করা হয়।