গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ২৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৪৪। আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২২০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৮ শিশু। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯০ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ জন। আর এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৪২ জন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন রোগী।