রাজধানীর গুলশানে ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ নামের একটি সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। লাউঞ্জটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও ‘হিট অফিসার’ খ্যাত বুশরা আফরিনের স্বামীর মালিকানাধীন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন—আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন। এছাড়া বুশরার জামাতা জাওয়াদ, পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অভিযানে প্রায় সাড়ে চার কেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, ১২ কেজি কোকোনাট চারকোল, ১০টি হুক্কা, ৮টি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা জব্দ করা হয়।