ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদের প্রেমের পূর্ণতা মিলেছে বিয়েতে। গত ৬ এপ্রিল উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তবে শুরুতে জামিলকে বিয়ে করতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “আম্মু বলতেন, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বা আমার ভাইদের কাউকেই বিয়ে দেবেন না। কিন্তু পরে পরিবারের সবার চাপে রাজি হই।”
মুনমুন বলেন, “নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে বুঝেছি ভালো-মন্দ সব জায়গাতেই আছে। জামিল ভালো মানুষ, তাই সিদ্ধান্ত পরিবর্তন করি।”
তিনি আরও জানান, শিগগিরই স্বামী জামিলের সঙ্গে একটি নতুন কাজ আসছে, যা আরটিভিতে প্রচারিত হয়েছে।