ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাড়িটিতে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।