নরসিংদী শহরের হাজিপুরে মোজাম্মেল (২৩) নামে এক ব্যবসায়ীকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, হাজিপুরের ফারুক মোল্লার মোড়ের মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে থাকা মোজাম্মেলের ওপর পিছন থেকে কাউছার নামের এক ব্যক্তি দা দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।