দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের নিয়মে নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন ও আইনভিত্তিক সংস্কার জাতীয় নির্বাচনের আগে হওয়া জরুরি। সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়াই নির্বাচনের ঘোষণা আসায় জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে।
রেজাউল করিম অভিযোগ করেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে থাকলেও দায়িত্বশীল মহল এখনো সেটি গ্রহণ করছে না। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।