সৌদি আরব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে ‘বাংলাদেশ থিয়েটার’-এর উদ্যোগে এক মনোজ্ঞ কবিতা পাঠ ও রণসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় মেডিনোভা অডিটোরিয়ামে ঘরোয়া পরিবেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মসীঈ সিরাজের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক কবিতা ও রণসংগীত পরিবেশন করেন রিয়াদের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জামশেদ রানা (সংগীত শিল্পী ও সংগঠনের উপদেষ্টা),মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় (সাধারণ সম্পাদক, সাংবাদিক ও নাট্যকার) হাফিজুল ইসলাম পলাশ,আরিফুর রহমান টিটু,মির্জা কামাল,সালাউদ্দিন আহমেদ,কামরুজ্জামান জামান,রেহনুমা নোহা ও মিরান।
এছাড়া অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনন্দ টিভির প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভবন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আজহারুল হক মিজান।
বক্তব্য ও পরিবেশনায় বক্তারা প্রবাসে থেকেও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।