আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
১৮ আগষ্ট সোমবার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুল শিক্ষার্থী,শিক্ষক এবং পথচারীদের জন্য একটি বিশুদ্ধ পানির টিউবওয়েলের দীর্ঘদিনের চাহিদা ছিল তারি পরিপ্রেক্ষিতে এগিয়ে আসেন টামটা গ্রামের কৃতি সন্তান আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ মিয়াজি।
কুয়েতে শাহরাস্তি টামটা প্রবাসী ইউসুফ মিয়াজি সানাড রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন স্প্রেয়ার পার্টস কোম্পানির মেনেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি ভবিষ্যতেও এইসকল সামাজিক কাজে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাথে সংযুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন-নূর ইসলামি পাঠাগারের সেক্রেটারি আব্দুর রহমান আরজু,:সহসেক্রেটারী মারুফ মজুমদার , সহঅফিস সম্পদক তানভির , প্রচারসম্পাদক দিদার হোসাই,পাঠাগারের উপদেষ্টা ইকবাল পাটোয়ারী ,ডাঃ আনোয়ার হোসেন,আব্দুল আউয়াল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহবুব আলম,আক্তার হোসেন শিহাব। টামটা স্কুলের শিক্ষার্থীরাও এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন। টামটা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যা ও সহকারী শিক্ষকগন এ প্রোগ্রামের মধ্যে দিয়ে ইউসুফ মিয়াজি এবং আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষের সদস্যদের ধন্যবাদ জানান।
ছাত্রনেতা মাহবুব আলম বলেন,এই টিউবওয়েল টির মাধ্যমে দাতা ব্যাক্তি এবং সংগঠন সাদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরবর্তী সময়েও সোয়াব অর্জন করবেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যা বিএসসি,বিএড টিউবওয়েল চেপে উদ্বোধনী অনুষ্ঠানের কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের গেটটি নির্মাণ করে দিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ৯৭ ব্যাচের শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের প্রবাসী আরেক কৃতি সন্তান , চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক, নাট্যকার, সামাজিক ব্যক্তিত্ব , কবি, লেখক সাংস্কৃতিক সংগঠক , শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রের মার্কেটিং ডিরেক্টর , এশিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।