ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে ১৫ দফার একটি প্রস্তাব তেহরানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এই পরিকল্পনা তৈরি করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে। খবর আরব নিউজ‘র।
বুধবার দুই পাকিস্তানি কর্মকর্তা নিশ্চিত করেন, প্রস্তাবটি এরইমধ্যে ইরান পেয়েছে। এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।