ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির পরিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মেয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। শুধু মেয়ে নয়, পরীমণি নিজেও এবং তার ছেলে পদ্মও হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেন—
“আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!”
এর আগে ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই চিত্রনায়িকা। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
জানা গেছে, পরীমণি শ্বাসকষ্ট ও উচ্চ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার ছেলে পদ্মেরও জ্বর রয়েছে। তীব্র শ্বাসকষ্টের কারণে নির্দিষ্ট সময় অন্তর পরীমণিকে নেবুলাইজ দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পরীমণির এক ঘনিষ্ঠজন জানান,
“পরীমণির শ্বাসকষ্ট কিছুটা কমেছে, তবে এখনও প্রচণ্ড জ্বরে ভুগছেন। শরীরব্যথাও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।”