পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্তেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানু রাজ দেবনাথ নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সোমবার ৯ মার্চ মিলফন্তেসে নামক এলাকায় এ দূর্ঘটনার খবর পাওয়া যায়।
জানা যায়, কানু রাজ দেবনাথ জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর পর্তুগালে পাড়ি জমান। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা।
কানু রাজ দেবনাথের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগাল প্রবাসী কমিউনিটি এবং তার দেশের বাড়ি কুমিল্লার কাশিমপুর গ্রামে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাৎক্ষণিক তার বয়স ও পরিবারের পরিচয় শনাক্ত করা যায়নি।