স্পেনের বার্সেলোনায় গোলাপগঞ্জ এসোসিয়েশন এন কাতালুনিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শাহজালাল জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফরহাদ মুহাম্মদ বুরহান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিপলু আহমদ নিয়াজী, লুৎফুর রহমান সুমন ও আফাজ জনি।

এসময় এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল জব্বার, সাব্বির আহমদ দুলাল, বেলাল আহমদ, মনসুর আহমদ, ওয়াজিজুর রহমান মুজিব, সোহেল আহমদ, আব্দুল কাদির ও ছানু মিয়া এবং সহ-সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও খোকন উদ্দিন খোকন, রুহেল আহমদ আলাল, হাছানুল মান্না, তাজুল ইসলাম, কামাল খান, জুয়েল হোসেন, সাইফুজ্জামান সুমন, নাজিম আহমদ, নাসির আহমদ শানু, লিমন আহমদসহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন। পরে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।