চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন’। গত ৫ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী বরমা ইউনিয়নের ৯টি গ্রামের প্রায় ১ হাজার ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে চরবরমা, কেশুয়া, আড়ালিয়া, বাইনজুরি, শেবন্দি, রাউলিবাগ, বরমা, বাতাজুরি ও মাইগাতা গ্রামের নিম্নআয়ের মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আবদুর রহিম চৌধুরীর সন্তান এবং সরকার স্বীকৃত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) আলহাজ্ব মো. ওবাইদুল হক চৌধুরী রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন,বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন এলাকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
এলাকার যেকোনো প্রয়োজনে এই ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পূরণ করে যাবে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন