মালয়েশিয়ায় প্রবাহ বাংলার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমাদুল কবিরের মা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আহমাদুল কবিরের মা দীর্ঘদিন ধরে পরিবারের স্নেহ, দোয়া ও আশ্রয়ের কেন্দ্র ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রবাহ বাংলা পরিবার। এক শোকবার্তায় প্রবাহ বাংলার পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে আহমাদুল কবিরের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, আল্লাহ তায়ালা যেন মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে প্রশস্ত করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
প্রবাহ বাংলার পক্ষ থেকে সকলের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।