ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
কাল্লাস জানিয়েছেন, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সা’আর এবং অঞ্চলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে তিনি আরব অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার উদ্যোগ নিচ্ছেন।
ইইউ কর্মকর্তা আরও জানিয়েছেন, অপ্রয়োজনীয় কর্মীদের ওই অঞ্চলে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইইউর কনস্যুলার নেটওয়ার্ক সদস্যদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থায় সমন্বয় করছে।