শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় জরুরি মেরামত ও গাছের ডালপালা কাটাসহ রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।
বিউবোর পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় আগে থেকেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সম্ভাবনা মাথায় রেখে গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদে রাখাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।