সাতক্ষীরার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে ক্যান্সারে আক্রান্ত আব্দুল গফুর (৫০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে তার বড় ভাই আব্দুল করিম (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে বিষয়টি থানায় কেউ জানায়নি।