দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন, যার মধ্য দিয়ে প্রায় দুই দশক পর দলটির নেতৃত্বে সরকার পরিচালনার নতুন অধ্যায় শুরু হলো। একই সঙ্গে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন তিনি, যা পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় একটি উল্লেখযোগ্য ঘটনা।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সহস্রাধিক দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান এবং পরে গোপনীয়তার শপথ পড়ান। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পৃথকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে সরকারি দলের সভায় তারেক রহমানকে সংসদীয় নেতা নির্বাচিত করা হলে রাষ্ট্রপতির কাছে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়।
নতুন মন্ত্রিসভায় দলীয় নেতাদের পাশাপাশি টেকনোক্র্যাট হিসেবেও কয়েকজন স্থান পেয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ সদস্যের এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের তালিকা-
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাদের তালিকা-
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।