ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব হঠাৎ করেই দেশত্যাগ করেছেন।
ঢাকা থেকে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা দেন। ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (EK 583) যোগে তার যাত্রা সম্পন্ন হয়। তার সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক এবং বর্তমানে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো-তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন।
মন্ত্রণালয়ের ইতিহাসে উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন এবং ওই মন্ত্রণালয় প্রায় এক বছর শূন্য থাকায় ৫ মার্চ ফয়েজ আহমদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে কাজ করেছিলেন।
ফয়েজ আহমদের হঠাৎ দেশত্যাগের খবরের পর সংশ্লিষ্ট মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।