কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে তিনি ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পান, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোটের চেয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি।
মুফতি আমির হামজা বিজয় নিশ্চিত হওয়ার পর বলেন, “এই বিজয় কুষ্টিয়া-৩ আসনের মানুষের। আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করব।”
কুষ্টিয়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০। মোট ভোট পড়েছে ৩ লাখ ১৮ হাজার ৭৪০টি, যার মধ্যে বৈধ ভোট ৩ লাখ ১৩ হাজার ৮৯৭ এবং বাতিল ভোট ৪ হাজার ৮৪৩টি। ভোটের হার ছিল ৭২.৯৫ শতাংশ।