ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. খালিকুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অর্জন করেছেন ২৪ হাজার ৫২৪ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।