ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভোট দিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল প্রায় সাড়ে দশটার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান উপদেষ্টা। ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন,‘আজকে মহা আনন্দের দিন এবং নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আজকে আমরা এ জন্মদিন উৎসব পালন করবো। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম।
এসময় ড.মুহাম্মাদ ইউনুস সবাইকে গণভোট দেয়ারও আহ্বান জানান পরে ‘ঈদ মোবারক’ জানিয়ে বিদায় দেন।