ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এনায়েত উল্লাহ সোমবার(৯ফেব্রুয়ারী) রাজধানীর বনানী এলাকায় বিএনপির এক নির্বাচনী জনসভায় যোগদানের সময় তিনি এই ঘোষণা দিয়ে সরে দাঁড়ান। এসময় একই আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সেই মঞ্চে উপস্থিত ছিলেন। এর আগে তিনি ব্যাপক জনসংযোগ করে এলকায় বেশ সরগরম ছিলেন কাজী এনায়েত উল্লাহ।
দেশে প্রবাসেও ব্যাপক আলোচনায় ছিলেন। এ বিষয়ে প্রবাসীরা মনে করেন শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে ফলাফল খুব একটা মন্দ হতনা। তবে এখন তিনি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে উদারতার পরিচয় দিলেন এবং ১৭- আসন থেকে সরে দাঁড়িয়ে দেশে-বিদেশে বেশ ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ইতোমধ্যে টক অব টাউনে পরিনত হয়েছে ঢাকা-১৭ আসন। জানা গেছে, কাজী এনায়েত উল্লাহর কর্মীসমর্থকরা এখন ধানের শীষের পক্ষে কাজ করবেন।